ভোট পরীক্ষায় পাশ করতে লিখিত রিপোর্ট হাতে ময়দানে অশোক - The News Lion

ভোট পরীক্ষায় পাশ করতে লিখিত রিপোর্ট হাতে ময়দানে অশোক




দি নিউজ লায়ন ;  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড থিওরী হুবুহু টুকে ভোট পরীক্ষায় পাশ করতে লিখিত রিপোর্ট হাতে ময়দানে অশোক। রাজ্যের সরকারের অনুকরণ করেই শিলিগুড়িতে মসনদ পুনরুদ্ধারে নামতে চলেছেন বাম বরিষ্ট নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রার রাজ্যের ১০বছরের রিপোর্ট কার্ড হাতে রাজ্যবাসীর কাছে পৌঁছে গিয়েছে তৃনমূল নেতারা। যাতে ব্যাপক সাড়া  মিলেছে। আর এতেই শিলিগুড়ি বামেদের দ্বীপ সাম্রাজ্যের সেনাপ্রধান অশোক বাবুকে গ্রাস করেছে মসনদ খোঁয়া যাওয়ার আতঙ্ক। 


দীর্ঘ পাঁচ বছর রাজ্যের তরফে মিথ্যে বঞ্চনার গান গেয়ে শিলিগুড়িতে প্রচারের বুলি করেছিলেন তারা। তাই দুয়ারে সরকারের আদলে শিলিগুড়ি পুরনিগমের পাঁচ বছরের কাজের রিপোর্ট কার্ড নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার কর্মসূচি নিতে চলেছে শিলিগুড়িতে বামেরা। শিলিগুড়ির পুরনিগমে সাংবাদিক বৈঠক করে অশোক ভট্টাচায্য জানান আমরা কাজের লিখিত রিপোর্ট তৈরি করছি। 


আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সেই রিপোর্ট নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো। আর অশোক ভট্টাচায্যের এই মন্তব্য নিয়েই ফের খোদ বামেদের অন্দরে অসন্তোষ তুঙ্গে। অন্যদিকে তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকারের খোলা চ্যালেঞ্জ- উনি পাঁচ বছরে একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারেননি তাই এসব করে কিছু হবে না, ক্ষমতা থাকলেও ব্যর্থ মেয়র অশোকবাবু জামানত বাঁচিয়ে দেখাক!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.